ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিজেকে অমিতাভের সঙ্গে তুলনা করে তোপের মুখে কঙ্গনা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১০৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ফের আগুনঝরা টুইট করলেন বলিউডে ‘ঠোঁটকাটা’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌত। বহুবার যেমনটি করেছেন, এবারও ইঙ্গিত করে ‘ঝাঁসির রানি’ ঝাঁজ ঝাড়লেন তাপসী পান্নুর ওপর। তবে গোল বেঁধেছে নিজের সঙ্গে মেগাস্টার অমিতাভ বচ্চনের তুলনা করে।

সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছেন ‘থাপ্পড়’ অভিনেত্রী তাপসী পান্নু। সেই ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এক কঙ্গনাভক্ত হাস্যরসে অনুযোগ করেছেন, তাপসীর ফটোশুটও কঙ্গনার নকল। একেবারে দুজনের ছবি পাশাপাশি রেখে মিলিয়ে দিয়েছেন সেই ভক্ত। আর যায় কোথায়। এ সুযোগ বৈদ্যুতিক গতিতে লুফে নিয়েছেন কঙ্গনা।

ওই ভক্তের পোস্ট রি-টুইট করে তাপসীকে কটাক্ষ করে কঙ্গনা লিখেছেন, ‘আমি মুগ্ধ। ও আমার প্রকৃত ভক্ত। যেভাবে ও মনপ্রাণ দিয়ে আমার দিকে নজর রাখে আর নকল করে, তা দারুণ।’ অবশ্য নাম উচ্চারণ করেননি কঙ্গনা। তাতে কী। নেটজনতা তো আর এতটা বেরসিক নয়।

কিন্তু বিপত্তি সেখানে নয়। তাপসীকে খোঁচা মারতে গিয়ে কঙ্গনা নিজেকে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেছেন। কঙ্গনার সাফ কথা, মিস্টার বচ্চনের পরে তিনিই সে সুপারস্টার, যাঁকে সবচেয়ে বেশি নকল করা হয়। এভাবে মেগাস্টারের সঙ্গে তুলনায় বেজায় চটেছেন অমিতাভ-অনুরাগীরা। তাঁদের দাবি, একটু বাড়াবাড়ি হয়ে গেল না?

ট্যাগস :

নিজেকে অমিতাভের সঙ্গে তুলনা করে তোপের মুখে কঙ্গনা

আপডেট সময় : ০৫:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১