ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন হবে, তা যথা সময়েই হবে-প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

নির্বাচন হবে, তা যথা সময়েই হবে-প্রধানমন্ত্রী

আস্থা ডেস্কঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, তা সময় মতো যথা সময়েই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদ্যসমাপ্ত বেলজিয়াম সফর নিয়ে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী। বিএনপি সন্ত্রাসী দল, সেটা তারা আবার প্রমাণ করেছে।

সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হয়, সেভাবে দিতে হবে।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী। সফর শেষে ২৭ অক্টোবর দেশে ফেরেন তিনি।

ট্যাগস :

নির্বাচন হবে, তা যথা সময়েই হবে-প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩