ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নেত্রকোণায় ১৩ কে‌জি গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনা ম‌ডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৩ কে‌জি গাঁজাসহ মো. কামরুল হাসান (৪১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। রোববার (৯ এপ্রিল) দিনগত রাতে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদ ভিত্তিতে মডেল থানার এস আই আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে একটি টিম রবিবার রাত ১০টার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাসস্ট্যান্ডে (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় শাহ্ জালাল বাস কাউন্টারের সামনে থেকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। পরে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার মো. কামরুল হাসান ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকাসাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভুইঞার ছেলে। এ ব্যাপারে এসআই আব্দুল্লাহ আল ফাহাদ বাদী হয়ে আটক কামরুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।

ট্যাগস :

নেত্রকোণায় ১৩ কে‌জি গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩