ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন মা-বাবা!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / ১০৬১ বার পড়া হয়েছে

নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন মা-বাবা!

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ৩৩ বছরে পা দিয়েছেন রোববার (৬ জুন)। এ উপলক্ষে দিনভর অনলাইনে ভক্তদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। বিয়ের পর গায়িকার প্রথম জন্মদিন এটি। স্বামী রোহনপ্রীত সিংহও আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রীকে।

এত আনন্দের মধ্যেও জন্মের ঘটনা আজও কষ্ট দেয় নেহাকে। কেন? এমনই এক জন্মদিনে বোনের প্রকৃত জীবনকথা সামনে এনেছিলেন নেহার দাদা টনি কক্কর। তিনি জানিয়েছিলেন, কক্কর পরিবারের অবাঞ্ছিত সন্তান নেহা! গর্ভপাত করে নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন তাদের মা-বাবা।

[irp]

নেহাকে কেন পৃথিবীর আলো দেখাতে চায়নি কক্কর দম্পতি? সেই কারণও জানান টনি, ‘আমরা তখন ভীষণ গরিব ছিলাম। সংসারের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তত দিনে আমি আর সোনু জন্মেছি। মা তাই আর সন্তান চাননি। কিন্তু অজান্তেই নেহাকে গর্ভে ধারণ করে ফেলেন।’

তার ভাষ্য, ‘নেহা গর্ভে এসেছে জানার পরেই বাবা-মা তার গর্ভপাত করাতে চান। কিন্তু তত দিনে গর্ভস্থ সন্তানের বয়স ৮ মাস পেরিয়ে গিয়েছে। অবশেষে এক গ্রীষ্মের বিকেলে পৃথিবীর আলো দেখে নেহা।’

প্রচণ্ড অভাবের তাড়নায় ছোটবেলায় বিভিন্ন অনুষ্ঠানে ভজন গেয়ে সংসার চালিয়েছেন সোনু-নেহা। বরাবরই নেহার পথপ্রদর্শক সোনু। তিনিই বোনকে সংগীতের হাতেখড়ি দিয়েছিলেন। ২০১৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নেওয়ার পরেই ভাগ্য বদলে যায় নেহার। গায়িকা এখন ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা। বাংলাদেশেও তার অনেক ভক্ত রয়েছে।

[irp]

ট্যাগস :

নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন মা-বাবা!

আপডেট সময় : ০১:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১