ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নোয়াখালীতে কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

নোয়াখালীতে কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সদর উপজেলায় কিশোরকে জবাই করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজের কিল্লারহাট সড়কের রাজারামপুর সীমানায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ রিজায় (১৪) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মো.কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী রিয়াজকে তার ব্যাটারিচালিত অটোরিকশাসহ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিয়ে যায়। এরপর তাকে চলন্ত রিকশায় পিছন থেকে জবাই করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

সুধারাম থানার ওসি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ডোবায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত কিশোররের অটোরিকশার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তার গলায় অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :

নোয়াখালীতে কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ১২:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩