ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আটক-১

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পালানোর সময় আলতাফ হোসেন নামের এক যুবক আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা শহর মাইজদী উপজেলায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।
আজ বুধবার সকাল ১০টার দিকে গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৩২) ও তাঁর মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭)।

বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালানোর সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থায় পাশের বাসার দরজার সামনে যায়। ওই বাসায় থাকা এক নারী ঘরের দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে স্থানীয়রা আটক করেছেন। পরে তাঁকে পুলিশ থানায় নিয়ে আসে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

ট্যাগস :

নোয়াখালীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আটক-১

আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩