ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

পাঁচবিবিতে অপহরণকারী দলের মূলহোতাসহ ধর্ষক আটক

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে অপহরণকারী দলের মূলহোতাসহ ধর্ষক আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নন্দনপুকুর এলাকা হতে গভীর রাতে অপহরণকারী দলের মূলহোতা ও ধর্ষককে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩।আজ শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

আটককৃত অপহরণকারী দলের মূলহোতা ও ধর্ষক মোঃ নুরুজ্জামান ইসলাম (২৩) দিনাজপুর জেলার বিরামপুর থানার দেবীপুর চন্ডিপুর গ্রামের আইনুল শেখ এর ছেলে।

উদ্ধারকৃত ভিকটিম রংপুরের পীরগঞ্জ থানার শরীফের পাড়া গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে নাবালিকাকে অপহরণ করে অপহরণকারী দলের মূলহোতা নুরুজ্জামান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ভিক্টিমকে উদ্ধার করে অপহরণের মূলহোতা ও ধর্ষক নুরুজ্জামানকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

পাঁচবিবিতে অপহরণকারী দলের মূলহোতাসহ ধর্ষক আটক

আপডেট সময় : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩