ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে বটির উপর পড়ে শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে বটির উপর পড়ে শিশুর মৃত্যু

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে খাট থেকে বটির উপর পড়ে হাফছা বানু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্ত ঘেসা তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাফছা জয়পুরহাট সদর উপজেলার শেখপাড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। হাফছার মা ঢাকায় গানর্মেন্টেসে চাকুরী করার কারণে সে তাজপুর গ্রামে তার নানা মতিয়ার রহমানের বাড়ীতে বসবাস করছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৪জুন) দিবাগত রাতে অসাবধানতা বশতঃ খাটের নিচে রাখা বটির উপর পড়ে গেলে তার পেটের ডান দিকে বটির আগা ঢুকে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
এর পর তার নানা মতিয়ার রহমান স্থানীয় কড়িয়া বাজারের ঔষধ বিক্রেতা মামুনকে খবর দিলে সে এসে ক্ষতস্থানে ৪টি সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেন।
এ অবস্থায় রোববার ভোর সাড়ে ৪ টার সময় শিশুটি মৃত্যুবরণ করেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে খবর পেয়ে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এ এম মামুন খান ও পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শণ করেন।

ট্যাগস :

পাঁচবিবিতে বটির উপর পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩