পানছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্টিত
- আপডেট সময় : ১২:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৫৮ বার পড়া হয়েছে
পানছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্টিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা স্কয়ারে এ সমাবেশ অনুষ্টিত হয়।

৩নং পানছড়ি সদর ইউপি আওয়ামীলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব।

৩নং সদর ইউপি আ.লীগের সভাপতি মোঃ উবাদুল হক আবাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মমিন, যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, ৩নং সদর ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক এর সঞ্চালিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আব্দুল মমিন, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, যুবলীগের সভাপতি আল আমিন, কৃষক লীগের সভাপতি মোঃ সাহজাহান করিব সাজু, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সুজন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ।





















