ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পাহাড়ে গোলাগুলি, ৩ জনের লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

পাহাড়ে গোলাগুলি, ৩ জনের লাশ উদ্ধার

আস্থা ডেস্কঃ

বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউনাইট্রেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) ও মগ লিবারেশন পার্টি (মগ বাহিনী)র মধ্যে গোলাগুলিতে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৮মে) বিকালে ৬ নম্বর ওয়ার্ডের পাইক্ষ্যং পাড়ার রিজার্ভ এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারের জের ধরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাইখ্যং পাড়ায় পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক ও মগ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। সকালে সশস্ত্র সংগঠনগুলোর দুপক্ষের অস্ত্রধারীদের মধ্যে কয়েক দফায় থেমে থেমে গোলাগুলি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেয়।

এদিকে গোলাগুলির পর ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনার পার্শ্ববর্তী পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলো, সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নেমথাং বম (৩৫), সাং লিয়ান বম (১৯) ও লাল লম লিয়ান বম (২৫)। এদের সবার বাড়ি রনিন পাড়ায়। এরমধ্যে সাং লিয়ান বম বান্দরবান সরকারি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় আহত ব্যক্তির নাম মানসার বম।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন, সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, সকালে পাইক্ষ্যং পাড়া এলাকায় গোলাগুলি হয়েছে এমন খবর পেয়ে সেখানে সেনাবাহিনী ও পুলিশ গেলে সেখান থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তিনি মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস :

পাহাড়ে গোলাগুলি, ৩ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩