ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ১১১৩ বার পড়া হয়েছে

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

আস্থা ডেস্কঃ

চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

আজ মঙ্গলবার (২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোঃ মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হলেও কেন চাকরি ছাড়ছেন সেই কারণ জানানো হয়নি।

সূত্র বলছে, পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা পুলিশে চাকরি করতে চান না। এ কারণে তারা পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

চাকরি ছাড়লেন যারা—
৪১তম বিসিএসের রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র। চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তারা।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ট্যাগস :

পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

আপডেট সময় : ০৯:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫