ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পুলিশের মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

পুলিশের মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার

আস্থা ডেস্কঃ

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়ার ফরিদ মোল্লার মোড় এলাকা থেকে সুভেন্দু দাস নামের পুলিশের এক কনস্টেবলের মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম অনিমা দাস। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী ও পুলিশ সদস্য সুভেন্দু দাসের মা। নিহতর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, কনস্টেবল সুভেন্দুর মা অনিমা দাস তার নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন। সকালে সুভেন্দুকে তার বোন মোবাইল ফোনে কল করে জানান, তার মা কল রিসিভ করছেন না। পরে তিনি ওই বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, পুলিশ গিয়ে দেখে বিছানায় মরদেহটি পড়ে ছিল। নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার গলা ও কানের স্বর্ণালঙ্কার এবং আলমারিতে থাকা গহনা পাওয়া যায়নি।

ট্যাগস :

পুলিশের মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩