ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ৫০০ রুপি,বিদ্যা বালান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ ক্যারিয়ারের শুরুতে প্রায় সবারই পারিশ্রমিক কম থাকে। অনেকেই আবার শুরুতে ইন্টার্নশিপ করতে গিয়ে নির্দিষ্ট সময় বিনামূল্যে কাজ করে থাকেন। বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের পারিশ্রমিকও ছিল নিতান্ত কম। মাত্র ৫০০ রুপির বিনিময়ে অভিনয় করেছিলেন বিদ্যা। অবিশ্বাস্য শোনালেও এটিই সত্যি।

সম্প্রতি বিদ্যা জানিয়েছেন তার ক্যারিয়ারের শুরুর দিকের কথা। তিনি জানান, প্রথমবার অভিনয় করে পেয়েছিলেন ৫০০ রুপি। গাছের পাশে দাঁড়িয়ে হাসির একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। সেই দৃশ্যে কোনো সংলাপ ছিল না। পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের জন্য ধারণ করা সেই ভিডিওর জন্য অর্জিত ৫০০ রুপিই ছিল বিদ্যার প্রথম রোজগার।

[irp]

তিনি আরও বলেছেন নিজের প্রথম অডিশনের কথা। বিদ্যা জানান, প্রথম একটি টেলিভিশন শোর জন্য অডিশন দিতে গিয়ে সারাদিন অপেক্ষা করতে হয়েছিল তাকে। সেদিন ১৫০ জন অডিশন দিতে গিয়েছিলেন।

২০০৩ সালে ‘ভালো থেকো’ ছবি দিয়ে বিদ্যা বালানের সিনেমায় পথচলা শুরু। বলিউডে ডেবিউ হয় ২০০৫ সালে। তার অভিনীত প্রথম ছবি ‘পরিণীতা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রথম ছবিতে তার বিপরীতে ছিলেন সাইফ আলি খান। এরপর একের পর এক কাজ করেছেন, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘সালামে ইশ্‌ক’, ‘হেই বেবি’, ‘ভুল ভুলাইয়া’, ‘পা’, ‘কাহানি’র মতো বহু ছবি দর্শকদের উপহার দেন। তিনি সব সময়ই একটু ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন।

শিগগিরই আসছে বিদ্যা অভিনীত ছবি ‘শেরনি’। সেখানে ফরেস্ট অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির পরিচালক অমিত ভি মশুরকর। প্রযোজক ভূষণ কুমার। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজম প্রাইমে ১৮ জুন মুক্তি পাবে ছবিটি।

[irp]

ট্যাগস :

প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ৫০০ রুপি,বিদ্যা বালান

আপডেট সময় : ১১:০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১