ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানে পুলিশ ও মিলিশিয়াদের বাধার মুখে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স Logo ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক Logo ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ Logo ইরানে নিউক্লিয়ার হামলা হলে রাশিয়া বা চীন নিউক্লিয়ার যুদ্ধে জড়াবে? Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত হচ্ছে Logo ইউনুচের চুক্তিতে টন প্রতি ৭৫ ডলার বেশিতে যুক্তরাষ্ট্রের গম ক্রয় Logo জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক Logo চট্টগ্রাম বন্দরে নোঙর করলো সিঙ্গাপুরের ডিজেলভর্তি জাহাজ: আসছে আরও দুটি Logo রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

প্রাণনাশের আতঙ্কে শিশু বাচ্চাদের নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন কুলসুম বেগম

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ১৪০১ বার পড়া হয়েছে

শ্বশুর-শ্বাশুড়ি ও দেবরকর্তৃক নানাবিধ অত্যাচার-নির্যাতন ও পরিবারের ছোট ছেলে-মেয়েদের প্রাণে মেরে ফেলার আক্রমণ,বৃদ্ধ স্বামীকে নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ইছাসুর গ্রামের কুলসুম বেগম।

লিখিত অভিযোগ ও কুলসুম বেগমের সাথে কথা বললে জানা যায়, গত ২০ বছর পূর্বে তখনকার কিশোরগঞ্জ সদর উপজেলার ৫নং যশোদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ধনু মিয়ার মধ্যস্থতায় কুলসুম বেগম তার বাবার বাড়ির থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া ৫ লক্ষ টাকা দিয়ে তার শাশুড়ি কমলা খাতুনের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে কুলসুম বেগম ক্রয়কৃত ভূমিতে বসতবাড়ি ও বিভিন্ন জাতের গাছপালা রোপন করে প্রায় ১২ বছর যাবৎ ৩ছেলে ও ২ মেয়ে শিশুকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

কিছুদিন যাবৎ কুলসুম বেগমের বৃদ্ধ স্বামী আ.বারিক কিশোরগঞ্জ শহরে নৈশ্যপ্রহরী হিসেবে একটি চাকুরিতে যোগদান করলে ফাঁকা বাড়িতে তার শশুর আ.রহমানের পাঁচ ছেলে কিশোরগঞ্জ সদর উপজেলার ইছাসুর গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো.আনিছ (৪৫), নজরুল ইসলাম (৪২), আ.ছাত্তার (৪০), নবী হোসেন (৩৫) ও মো. ইসলাম উদ্দিন (২৬) কে দিয়ে কুলসুম বেগমের বসতবাড়িতে ইয়াবা, হিরোইন, ফেনসিডিলসহ নানান জাতের মাদকদ্রব্য জমা রেখে বিক্রি করায়।

এইসব অপরাধমূলক কর্মকাণ্ডে কুলসুম বেগম বাঁধা দিলে শ্বশুর আ. রহমান ও তার পাঁচ ছেলে কুুলসুম বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করতে ছোট ছেলে-মেয়েদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

এবং কুলসুম বেগমের মেয়ে নাঈমা(১১)কে তার কাছ থেকে টেনে নিয়ে উপরে উল্লেখিত তার আপন চাচা মো. নজরুল ইসলাম (৪২) ধর্ষণের চেষ্টা করে। পরে নাঈমা ও তার মা কুলসুম বেগম ডাক চিৎকার করলে আশপাশের মানুষ তাদের রক্ষা করে। পরবর্তীতে কুলসুম বেগমের শাশুড়ি মোছা. কমলা খাতুন তার ছেলেদের নিয়ে কুলসুম বেগমের বসতবাড়িতে লাগানো প্রায় শতাধিক বিভিন্ন ফল ও ঔষধি গাছপালা কেটে তাদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।

এলাকাবাসীর সাথে কথা বললে জানা যায়,কুলসুম বেগম এর শ্বশুর-শ্বাশুড়ি ও পাঁচ দেবরই মাদক বিক্রেতা। রাতে মাদক সেবন করে কুলসুম বেগম ও তার ছোট বাচ্চাদের নানারকম অত্যাচার নির্যাতন করে। কুলসুম বেগম গ্রামীণ ভাবে কয়েকটি দেনদরবার করেও এর কোন সুরাহা পায়নি। আমাদের এলাকাবাসীর দাবি অসহায় পরিবারটিকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করছি।

প্রাণনাশের আতঙ্কে শিশু বাচ্চাদের নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন কুলসুম বেগম

আপডেট সময় : ০১:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১