শিরোনাম:
ফকিরহাটে ১৩০৫ পিচ ইয়াবা সহ মাদক সম্রাটকে আটক
News Editor
- আপডেট সময় : ১১:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১০৪৯ বার পড়া হয়েছে
ফকিরহাটে ১৩০৫ পিচ ইয়াবা সহ মাদক সম্রাটকে আটক
স্টাফ রিপোর্টার: খুলনা র্যাব-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাটের ফকিরহাট থেকে ১হাজার ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২৭) কে আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে র্যাব-৬ এর একটি দল ফকিরহাট বিশ্বরোড আট্টাকী এলাকার একটি হোটেলের সামনে থেকে মাদক কারবারী মেহেদী হাসানকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় একটি মটরসাইকেল জব্দ করেছে। আটককৃত মেহেদী হাসান মোল্লাহাট উপজেলা উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের বাদল শিকদারের ছেলে।
[irp]



















