ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাত আটক

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • / ১০৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাত আটক

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

অভিনব কায়দায় ডাকাতির সাথে জড়িত ডাকাত সর্দারসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার রাত ৮টায় ফরিদপুর র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮(রবিশাল) এর অধিনায়ক জানান, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে চেতনানাশক ঔষধ মিশিয়ে অভিনব কায়দায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোড় সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার কানাইনপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে এক নারীসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শার্টার গান, দুটি কার্তুজ, ১১টি মোবাইল সেট, ৪ আনা ও ১২আনা ওজনের স্বর্ণালংকার, ১টি রুপার চেইন, গ্রান্ডিং মেশিন, চাকু, হাতুরি, রামদা ও নগদ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকাপ ও মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান।

আটক ডাকাত সদস্যরা হলেন, রিপন ফকির, নিশাদ মোল্লা, শহিদুল মোল্লা, হাদি ইকবাল, বেলায়েত হোসেন ও সেলিনা আক্তার। এদের বাড়ি ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়। র‍্যাবের হাতে আটক প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২ থেকে ৮টি মামলা রয়েছেও বলে জানান র‌্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হাসান।

উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনে ও ডাকাতি মামলা প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাত আটক

আপডেট সময় : ০১:০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩