ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

ফরিদপুরে গুদামে আগুন, পুড়ল কোটি টাকার পাট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে অবস্থিত তিনটি পাটের গোডাউন আগুনে পুড়ে গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী, সালথা ও মুকসেদপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বিকেলে বাজারের একটি পাটের গোডাউন থেকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের তিনটি পাটের গোডাউনে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই মনির মোল্যা, জালাল সিকদার ও সঞ্জিব অধিকারীর পাটের গোডাউন পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হবে। আগুনে তিনটি গোডাউনের সব পাট পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন।

ট্যাগস :

ফরিদপুরে গুদামে আগুন, পুড়ল কোটি টাকার পাট

আপডেট সময় : ০৩:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১