ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে জাকের পার্টির নেতাকে কুপিয়ে জখম

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও ভাঙ্গা ব্রাহ্মণকান্দা এসএ একাডেমীর ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি মশিউর রহমান জাদু মিয়া সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন। জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মশিউর রহমান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। বর্তমানে পুলিশ সুপার কার্যালয়ের নিকটবর্তী কমলাপুর তেঁতুলতলায় স্বপরিবারে একটি ভাড়া বাড়িতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর বেলায় তেতুলতলার বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা করেন মশিউর রহমান। বাসা থেকে বের হতেই মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত পথিমধ্যে তাকে পথরোধ করে। তিনি কিছু বুঝে উঠার আগেই চাপাটি দিয়ে তার দুই হাতের কব্জিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তিন যুবক। যাওয়ার সময় মশিউরের কাছে থাকা মোবাইলফোনটি নিয়ে যায়। পরিবারের লোকজনসহ অন্যান্য লোকজন খবর পেয়ে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। কিন্ত সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। এখবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার আজকের দর্পণকে বলেন, পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে দেখছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।

ট্যাগস :

ফরিদপুরে জাকের পার্টির নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩