ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আরও এক নারীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আরও এক নারীর মৃত্যু

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজন নারী রোগীর মৃত্যু হয়েছে। নিহত ওই রোগীর নাম ফরিদা বেগম (৫৫)। তিনি জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। গতকাল রোববার ভোর রাতে তিনি মারা যান।

ডেঙ্গুতে রোগীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ এনামুল হক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন নারীসহ এনিয়ে ডেঙ্গু জ্বরে মত পাঁচজনের মৃত্যু হয়েছে। মেডিকেল সুত্র জানায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট ফরিদা বেগম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে বেশ কিছুটা আতংক বিরাজ করছে বলে অভিমত সাধারণ মানুষের। তবে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরিভাবে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকায় প্রতিদিন সেখানে রোগীদের পর্যাপ্ত সেবার ব্যবস্থায় থাকায় সকল বয়সের মানুষ সেবা গ্রহণ করতে পারছেন বলে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আরও এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৭:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩