ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ১১:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১০৬২ বার পড়া হয়েছে
ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
বাড়িতে একা পেয়ে ফুসলিয়ে পনের বছরের জনৈক কিশোরীকে ধর্ষণের দায়ে মোঃ শামীম মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার বিকেলে এ রায় দেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এর আদালত। রায়দানকালে আসামি উপস্থিত ছিলেন আদালতে। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শামীম জেলা সদরের পেযারপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী জেলা সদরের কৈজুরি ইউনিয়নের গ্রামের বাসিন্দা। ২০২০ সালের ১২ মে সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে (মামলার বাদী) ঘরে একা রেখে ভর্তুকি মূল্যে দেওয়া টিসিবির পণ্য তুলতে যান মা। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে শামীম মোল্লা কৌশলে ওই কিশোরীকে পাশের একটি বসতঘরে নিয়ে মুখে গামছা বেধে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ওই বছরের ১৯ মে শামীমকে আসামি করে জেলার কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ আগস্ট শামীমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন।
আদালতের রায়ের পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনারের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল আজকের দর্পণকে বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শামীমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত। উক্ত পরিমাণ জরিমানার টাকা বাদীকে দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।




















