ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বখাটের ছুরিকাঘাতে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

বখাটের ছুরিকাঘাতে নিহত-১

ফেনী প্রতিনিধিঃ

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বখাটেদের ছুরিকাঘাতে রবিউল হক শায়েদ নামে এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার (৩০জুন) সন্ধ্যায় উপজেলার শুভপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শায়েদ শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে। পেশায় তিনি এস্কেভেটর চালক ছিলেন।
এঘটনায় পুলিশ হামলাকারীসহ ৮ জনকে আটক করেছে। আটকদের বাড়ি শুভপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে।

পুলিশ জানায়, রবিউল হক শায়েদ তার ছোট বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উপলক্ষ্যে শুক্রবার বিকালে শুভপুর ইউনিয়নের শমসের গাজী দিঘী এলাকায় বেড়াতে যান। সেখানে আগ থেকে অবস্থান করা কয়েক বখাটে শায়েদের ছোট বোনকে উত্যক্ত করে। শায়েদ তখন প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা। এনিয়ে সেখানে তুমুল তর্কাতর্কি হয় শায়েদের সঙ্গে। সেখান থেকে ফিরে শুভপুরের ২নং ওয়ার্ড ইউপি মেম্বার ফজলুর রহমান সজীবের কাছে বিচার দেন শায়েদ। ইউপি মেম্বার উভয়পক্ষকে সন্ধ্যায় তার কার্যালয়ে আসতে বলেন। ডাক পেয়ে আগে আসেন চম্পকনগর গ্রামের অভিযুক্ত যুবকরা।

শায়েদ ইউপি মেম্বরের কার্যালয়ের আসামাত্রই আবার তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যায় বখাটেরা। ওই মুহূর্তে এক বখাটে শায়েদকে ঝাপটে ধরে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া করে হামলাকারী যুবকসহ আটজনকে আটক করে পুলিশে খবর দেয়।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী যুবকসহ আটজনকে আটক করে। ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের স্বার্থে আটকদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

ট্যাগস :

বখাটের ছুরিকাঘাতে নিহত-১

আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩