ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিরোধের জেরে নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

বগুড়ায় বিরোধের জেরে নিহত-২

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলার মোকামতলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫) ও জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন ইয়াছিন ও আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ১টি ধারালো চাকু উদ্ধার করেছে এবং রাহাত মণ্ডল (২১) নামের একজনকে আটক করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বগুড়ায় বিরোধের জেরে নিহত-২

আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬