ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় যুবদল নেতার নির্যাতনে আলাল মারা গেছেন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

বগুড়ায় যুবদল নেতার নির্যাতনে আলাল মারা গেছেন

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদরে ফতেহ আলী বাজার বহুমুখী কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের দিন তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়া সেই প্রার্থী মারা গেছেন।

ঘটনার ছয় দিন পর শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার।

নিহত আলাল শেখ (৪৬) শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। আলাল ফতেহ আলী বাজার বহুমুখী কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

পুলিশের ভাষ্য, ২৮ মার্চ ফতেহ আলী বাজারে সমিতির নির্বাচন চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ‘হরিণ’ প্রতীকের প্রার্থী আলালকে একদল যুবক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি বাগানে নিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় আলালের বাবা মেরু শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার দিন অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, গুরুতর জখমের ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। প্রধান আসামিসহ অন্যদের আটকে একাধিক দল মাঠে কাজ করছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বগুড়ায় যুবদল নেতার নির্যাতনে আলাল মারা গেছেন

আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬