ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার  নৈশ প্রহরী হত্যা ঘটনায় মূল আসামী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

বগুড়ার  নৈশ প্রহরী হত্যা ঘটনায় মূল আসামী গ্রেফতার 

মিলন হোসেন/বগুড়া প্রতিনিধি :বগুড়ায় গাঁজা সেবনে বাঁধা দেয়ার কারনে (২৭ মে) বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন বগুড়ার শাজাহানপুরের সুজাবাদে অবস্থিত মাদ্রাসার নৈশ প্রহরী জয়নাল আবেদীন।

গ্রেফতারকৃত তানভিরুল ইসলাম শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার মিঠু মিয়ার ছেলে এবং সে দৈনিক মাতৃভূমির খবর নামের একটি অনলাইন পত্রিকার সাংবাদিক।

গ্রেফতারকৃত তানভিরুল পুলিশকে জানিয়েছে, সে মাঝে মধ্যে সুজাবাদ মাদরাসার মাঠে গাঁজা সেবন করতেন। গত বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯টার দিকে মাদরাসার ভিতরে গাঁজা সেবন করছিলেন তানভিরুল ইসলাম । নৈশ প্রহরী টের পেয়ে তাকে গালমন্দ করে। এতে ক্ষীপ্ত হয় হত্যাকারী। পরে নৈশ প্রহরী জয়নাল আবেদীন ঘুমাতে গেলে ছুরি দিয়ে গলা কেটে দেয়। পরে মাদরাসার পুকুরে চাকু ফেলে দিয়ে বাড়িতে যায়।

[irp]

পরদিন শুক্রবার (২৮ মে) নৈশ প্রহরী খুনের খবর জানাজানি হলে গ্রামের লোকজনের সাথে মাদরাসায় মরদেহ দেখতে যান তানভির ইসলাম । তিনি সাংবাদিক পরিচয় দিয়ে গলায় আইডি কার্ড ঝুলিয়ে মরদেহের ভিডিও ধারণ শুরু করেন। সেখানে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তথ্য নিয়ে চলে গেলেও তানভির পুলিশের পিছু ছাড়ছিলেন না। তিনি সকল কর্মকান্ড ভিডিও ধারণ করছিলেন।

বেলা ৩টার দিকে পুলিশের আরেকটি দল মাদরাসায় গেলে তানভির সেখানে উপস্থিত হয়ে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার কয়েকজন মাদকসেবীর নাম ঠিকানা দিয়ে পুলিশকে জানায় তারা হত্যার সাথে জড়িত থাকতে পারে। তানভীরের অতি উস্সাহ আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আরও তিন জনকে আটক করেন। রাতে পুুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ করলে তানভীর হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

শনিবার (২৯ মে) বিকেলে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করিন। তিনি আরও বলেন, এই নৈশ প্রহরী হত্যার সাথে তানভিরুল ইসলাম একাই জড়িত ছিল।

[irp]

ট্যাগস :

বগুড়ার  নৈশ প্রহরী হত্যা ঘটনায় মূল আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১