ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বগুড়ায় প্রকাশ্যে মাদ্রাসা প্রিন্সিপালকে গুলি করে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দিন দুপুরে মহাসড়কে মোজাফ্ফর হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মোজাফ্ফর হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

[irp]

জানা যায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেল যোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এরপর তারা প্রকাশ্যে মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পার্শ্বে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

সুকাশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মাহবুবর রহমান জানান, মোজাফ্ফর হোসেন পেশায় কবিরাজ। একটি কওমি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় বসবাস করেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক প্রতিবেদক নুরনবী রহমানকে বলেন, তার সাথে থাকা একজন নারী ও পুরুষ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বগুড়ায় প্রকাশ্যে মাদ্রাসা প্রিন্সিপালকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১