ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে শিশুর ফ্রী চক্ষু চিকিৎসা

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে শিশুর ফ্রী চক্ষু চিকিৎসা

মোঃ জাহিদ হাসান/চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দৃষ্টি সকলের অধিকার, চক্ষু পরিচর্যা সবার জন্য” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ফ্রী চিকিৎসা সেবা প্রদান।

আজ শুক্রবার (১৭ মার্চ ২০২৩) সকালে জেলা শহরের বালিগ্রামে অবস্থিত বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত এ চক্ষু হাসপাতালের ভবনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হান্নান এর সভাতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য কামাল উদ্দিন মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী, হিসাবরক্ষক আব্দুল মোবিন, চক্ষু হাসপাতালের ডা. তৌহিদুল ইসলাম সুজন ও ডা. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ১ থেকে ১০ বছর বয়সী হতদরিদ্রদ ২শত শিশুর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪ বছর পাকিস্তানের কারাগারে বন্দি থেকেছেন। দুইবার ফাঁসির মঞ্চে হয়েছেন মৃত্যুর মুখোমুখি। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি বলে এসব কথা বলেন।

ট্যাগস :

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে শিশুর ফ্রী চক্ষু চিকিৎসা

আপডেট সময় : ১১:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩