বধু সাজে অপু বিশ্বাস
- আপডেট সময় : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১০৬৭ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ অ্যান্ড ফ্যাশন মলের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অপু বলেন, সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবে এক্সক্লুসিভ। এটি একটি স্বপ্ন। এই স্মৃতিময় স্বপ্ন বোনা সাধারণ কারিগর দ্বারা সম্ভব নয়। অনেকগুলো অতি দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় একটি বিয়ের শাড়ি বা লেহেঙ্গা।
এমন অতি দক্ষ একঝাঁক কারিগরের হাতে তৈরি রয়েল মালাবারের বিয়ের সব পোশাক। সেসঙ্গে বিয়ের গহনাও হতে হবে আধুনিক ও পছন্দসই। সেদিক দিয়ে আমরা অন্যদের থেকে এগিয়ে। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং ডায়মন্ডের গহনা পাবেন আমাদের এখানে।
[irp]
বর-কনেকে আমাদের গহনা এবং পোশাকে সাজিয়ে দেখার জন্য অপূর্ব সুযোগ রয়েছে একমাত্র রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড লাইফস্টাইলে। আমাদের প্রতিটি সেলসম্যান ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে’ এই স্লোগানকে মাথায় রেখে ক্রেতাদের সর্বোচ্চ সাবধানতার সাথে সেবা দিচ্ছেন।
এছাড়াও পোশাকের গুণগতমান, বৈচিত্র্য ও ডিজাইনের নতুনত্বের জন্য রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলে শুরু থেকেই আলাদা। গর্জিয়াস সব পাঞ্জাবি, সব ধরণের নতুন নকশার শাড়ি, লং কামিজ, থ্রি-পিস, ফ্রক, টপস, শার্ট, স্যুট, জুতা ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে বড় কালেকশন। বর্তমান করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের বাইরে শপিংয়ে যাওয়া সম্ভব নয় বলে অভিজাত গ্রাহকদের জন্য সাজানো উপমহাদেশের সব এক্সক্লুসিভ কালেকশন চোখে পড়ার মতো। রয়েল মালাবারে এসে বিদেশে শপিংয়ের আবহ পাবেন ক্রেতারা।
[irp]

























