ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বলিউডে তৈরি হচ্ছে আধুনিক ‘মহাভারত’, দ্রৌপদীর চরিত্রে রিয়া?

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বছর পূর্ণ হবে কিছুদিন পরই। এরই মধ্যে খবর এলো অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী। সূত্র বলছে, ‘মহাভারত’ অবলম্বনে বলিউডে তৈরি হতে চলেছে নতুন ছবি। এটিকে এক্সপেরিমেন্টাল ছবিও বলা যেতে পারে। আর সেই ছবিতেই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। বলিউডে গুঞ্জন- দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। জানা গেছে, বড়পর্দায় একটি বিগ বাজেট ছবি তৈরির কথা চলছে।

‘লার্জার দ্যান লাইফ’ গল্পে প্রচুর চরিত্র, তাই কাস্টিং খুব গুরুত্বপূর্ণ। এই ছবিতে তাতেই মডার্ন দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার জন্য রিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনও প্রাথমিক স্তরেই রয়েছে আলোচনা। রিয়া এখনও প্রস্তাবে সম্মতি দেননি। এমনটাই জানাচ্ছে সূত্র। এছাড়া ‘চেহরে’ ছবিতে একটি চরিত্রে দেখা যাবে রিয়াকে। সেই ছবি তৈরি হলেও তা এখনও মুক্তির আলো দেখেনি।

[irp]

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা হিসেবেই বলিউডে রিয়াকে ঘিরে আলোচনা শুরু হয়। গত বছরের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে। মহেশ ভাটের সঙ্গে তার সম্পর্ক নিয়েও জলঘোলা হয় প্রচুর। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে গর্জে ওঠেন নেটিজেনরা।

সুশান্তের পরিবারের পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। তদন্তে উঠে আসে বিভিন্ন দিক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্তের মৃত্যুতে মাদক সংশ্লিষ্টতার তদন্ত করতে গিয়ে রিয়াকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। গতবছর সুশান্তের মৃত্যুর তিন মাসের মাথায় রিয়াকে গ্রেফতার করে এনসিবি। জেলেও ছিলেন প্রায় ২৮ দিন। এরপর জামিনে মুক্তি পান তিনি।

[irp]

ট্যাগস :

বলিউডে তৈরি হচ্ছে আধুনিক ‘মহাভারত’, দ্রৌপদীর চরিত্রে রিয়া?

আপডেট সময় : ১০:৫৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১