ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বাংলাদেশী করোনা টিকা নিলেন অভিনেত্রী, নওশীন জানালেন অভিজ্ঞতা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • / ১১০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:করোনার টিকা নিয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপক নওশীন নাহরীন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সের একটি হাসপাতালে গিয়ে মঙ্গলবার তিনি টিকা নেন। বুধবার সন্ধ্যায় নওশীন নিজেই নয়া দিগন্তকে খবরটি নিশ্চিত করেছেন।

নওশীন জানান, তিনি নিউইয়র্কে রেডিওলজি নামের একটি চিকিৎসাসেবা প্রদান প্রতিষ্ঠানে বিপণন ও প্রশাসন বিভাগে কাজ করছেন। কুইন্সে থাকা নওশীন বললেন, ‘আমাদের প্রতিষ্ঠান এখানকার স্বাস্থ্য ইনস্যুরেন্সের আওতায় থাকা মানুষের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। একই সাথে দুর্ঘটনায় আক্রান্ত রোগীরাও এখানে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। মূলত এমআই, এক্স–রে, সিটি স্ক্যান করা হয়। আমাদের প্রতিষ্ঠান যেহেতু চিকিৎসাসেবা দিয়ে থাকে, তাই আমি প্রিভিলেজড। আমাকেও সম্মুখযোদ্ধা এবং হেলথ কেয়ার অ্যাকটিভিস্ট হিসেবে ধরা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সব চাকরিজীবী এই টিকার সুবিধা পাচ্ছেন। হেলথ কেয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করি বিধায়, আমিও প্রথমভাগে করোনার টিকা পেয়েছি।’

নওশীন বলেন, ‘আহামরি কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সাধারণত, ফ্লু শট দিলে যা হয়, একটু হালকা ব্যথা, জ্বর আসা—তেমনই। এর বাইরে আর কিছুই মনে হচ্ছে না। আমার মনে হয়, পর্যাপ্ত ঘুম হলেই সব ঠিক হয়ে যাবে।’

তিনি বললেন, ‘করোনা মহামারীর মধ্যে সময় আমরা সবাই কাজ করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিবারের প্রথম সদস্য হিসেবে আমি করোনার টিকা নিলাম। এর বাইরে আমার মামা-মামি দুজনই যেহেতু চিকিৎসক, তাই তারাও করোনার টিকা পেয়েছেন। আস্তে আস্তে আমাদের পরিবারের অন্যরাও করোনার টিকা পাবেন।’

ট্যাগস :

বাংলাদেশী করোনা টিকা নিলেন অভিনেত্রী, নওশীন জানালেন অভিজ্ঞতা

আপডেট সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১