ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

বাগেরহাটের রামপালে গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে মানববন্ধন

News Editor
  • আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / ১১৫১ বার পড়া হয়েছে
শেখ সাগর আহমেদ, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপাল উপজেলার গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রামপাল সদরের মসজিদের সামনে অপরাজিতার ব্যানারে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভুক্ত নিশ্চিত করতে সময়সীমা বেঁধে দেওয়ার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
পার্থ প্রতীম ঠাকুরের সঞ্চালনায় এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারীনেত্রী হোসনেয়ারা মিলি, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাবেক অধ্যক্ষ আ. আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এমএ সবুর রানা, জান্নাতুল ফেরদৌস, অশেষ রায় পল্টু, গায়ত্রী বিশ্বাস, মহিলা ইউপি সদস্য জোসনা খাতুন, মহিলা ইউপি সদস্য অনামিকা মন্ডল, ছবি রানী মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে সকল প্রকার নির্বাচনে ৩৩ ভাগ আসনে নারী আসন নিশ্চিত করার দাবী জানান।
পরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, বিএনপি, জাতীয় পার্টির সভাপতি হাওলাদার কবির নুরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর নিকট স্মারকলিপি প্রদান করে।

বাগেরহাটের রামপালে গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০