ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বাঙলা কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

বাঙলা কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেওয়া হয়। আজ মঙ্গলবার ১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, ‘গাবতলী থেকে বিএনপির পদযাত্রা যাওয়ার সময় বাঙলা কলেজ গেটে দাঁড়ানো ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষই মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়।’

বাংলা কলেজের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেল ও বাইসাইকেল সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে এবং ধোঁয়া বের হচ্ছে। একটি মোটরসাইকেল বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন নামে এক ছাত্রনেতার বলে জানা গেছে। ঘটনা স্বাভাবিক হওয়ার পর কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরাসহ সবাই বের হয়ে যায়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোঃ মহসীন বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

বাঙলা কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩