শিরোনাম:
বানিয়াচংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ব্যাবসা প্রতিষ্ঠানে অর্থদণ্ড আদায়
Doinik Astha
- আপডেট সময় : ১১:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১০৭২ বার পড়া হয়েছে
জুয়েল রহমান বানিয়াচং, প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাবার পণ্য উৎপাদন ও ভোক্তা অধিকার আইনে বানিয়াচংয়ের দুটি ব্যাবসা প্রতিষ্ঠান কে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। মংগলবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বানিয়াচং নতুন বাজারে মেঘনা বেকারি কে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য উৎপাদন করায় ও আব্দুর নুর স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়েছে। এছাড়া শাক-সবজির বাজার,ফলের দোকান এবং মুদি দোকান গুলোতে দ্রব্য মূল্য সহনীয় পর্যায় রাখতে এবং ভেজাল মিশ্রণরোধ মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্ক করে দেওয়া হয়েছে।






















