ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলা ২ সেনা নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

বান্দরবানে সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলা ২ সেনা নিহত

স্টাফ রিপোর্টারঃ

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের উপর কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর আরও ২ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ বুধবার (১৭ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইসপিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর আসে। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার (১৬ মে) যায়।

টহল দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়ে। এতে দুইজন অফিসার ও দুই সৈনিক আহত হয়। আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মারা যায়। আহত অপর দুই অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন।

সাম্প্রতিক সময়ে কেএনএ বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনা সদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সেনাবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ট্যাগস :

বান্দরবানে সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলা ২ সেনা নিহত

আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩