ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বালতির ভেতর বিদেশি মদের চালান, সুনামগঞ্জে আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / ১১০৮ বার পড়া হয়েছে

বালতির ভেতর বিদেশি মদের চালান, সুনামগঞ্জে আটক-২

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বতসঘরে বালতির ভেতর রাখা বিদেশি মদের চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের ফকির নগর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জয়নাল মিয়া ও একই গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে রিফাত আহমদ।

আজ বুধবার (১২জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পুর্বক ওই দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বুধবার ভোররাতে উপজেলার ফকির নগর গ্রামের একটি বসত বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় করছিলো মাদক কারবারি চক্রের সদস্যরা।

এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালায়।

অভিযানে উপজেলার ফকির নগর গ্রামের জয়নাল মিয়ার বসত ঘরে একাধিক বালতি ও বস্তার ভেতর রাখা বিভিন্ন ব্রান্ডের ৮৩ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ।

এ সময় মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় জয়নাল ও তার সহযোগি রিফাতকে আটক করে পুলিশ।
০১৭১২-০৪০৩৫৮। হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ-১২.০৬.২৪

ট্যাগস :

বালতির ভেতর বিদেশি মদের চালান, সুনামগঞ্জে আটক-২

আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪