ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

বিএনপির নামে অপপ্রচারের অভিযোগ, সারজিসের নামে ১০ কোটি টাকার মামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১৯৩২ বার পড়া হয়েছে

বিএনপির নামে অপপ্রচারের অভিযোগ, সারজিসের নামে ১০ কোটি টাকার মামলা

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে সাংবাদিক তুহীন হত্যা ইস্যুকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

আজ মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন করা হয়। বাদীর অভিযোগ, সাংবাদিক তুহীনকে হত্যার ঘটনায় অপরাধী চক্রের ভিডিও করার বিষয়টিকে ঘিরে সারজিস আলম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালান, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইতোমধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করে জানিয়েছেন, ঘটনাটিতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এরপর দলের উচ্চপর্যায়ের নির্দেশনায় আদালতে মামলার আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

ট্যাগস :

বিএনপির নামে অপপ্রচারের অভিযোগ, সারজিসের নামে ১০ কোটি টাকার মামলা

আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫