ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

বিএনপির হামলায় আহত পুলিশ সদস্যদের পাশে আইজিপি

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

বিএনপির হামলায় আহত পুলিশ সদস্যদের পাশে আইজিপি

স্টাফ রিপোর্টারঃ

২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত পুলিশ আনসার সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে গত ২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এসময় তিনি আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে অবস্থান করে কর্তব্যরত চিকিৎসকদের কাছে থেকে চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় আহত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে চিকিৎসকের বরাত দিয়ে আইজিপিকে অবহিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেয়ার জন্য তিনি চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আইজিপি একই দিনে বিএনপি নেতাকর্মীদের হাতে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যেরও চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বিএনপির হামলায় আহত পুলিশ সদস্যদের পাশে আইজিপি

আপডেট সময় : ০১:৩৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩