ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বিদেশি সিনেমা দেখলেই হবে ১৫ বছরের কারাদণ্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃদেশ ছাড়াও বিদেশি সংস্কৃতির প্রতি মানুষের এক ধরনের আগ্রহ থাকে। ফলে মানুষ ভিন দেশের সিনেমা দেখে থাকেন। সেগুলো দেখে মজাও পান তারা। শুধু তাই নয়, এতে করে অন্য দেশ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

তবে উত্তর কোরিয়ার জনগণ বিদেশি কোনো চলচ্চিত্র দেখতে পারবেন না। কেউ যদি দেখা অবস্থায় ধরা পড়েন তাহলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানী কোনো ভিডিওর বড় চালানসহ ধরা পড়েন, তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে।

[irp]

বিবিসি বলছে, সম্প্রতি উত্তর কোরিয়ায় এই আইনটি পাশ করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য, যেকোনো ধরণের বিদেশি প্রভাব প্রতিহত করা। এই আইনে বলা হয়েছে—কেউ যদি ভিনদেশি সিনেমা দেখে, ভিনদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

বিশ্লেষকদের মতে, দেশটির নেতা কিম জং আন বাইরের তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিতে চান না, কারণ উত্তর কোরিয়ায় জীবনযাত্রা দিনকে দিন কঠিন হয়ে উঠছে।

বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার নীতিতে বিশ্বাসী উত্তর কোরিয়া। যদিও মহামারি ঠেকাতে গত বছর উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দেয়ার পর দেশটি বহির্বিশ্ব থেকে আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি বিচ্ছিন্ন।

[irp]

ট্যাগস :

বিদেশি সিনেমা দেখলেই হবে ১৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১১:১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১