ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বিমানবন্দরে ডাক বিভাগের মালামালে ইয়াবা, আটক ৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

বিমানবন্দরে ডাক বিভাগের মালামালে ইয়াবা, আটক ৪

অনলাইন ডেস্কঃহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পোস্ট অফিসের ডাক বিভাগের একটি ব্যাগে ইয়াবা পাওয়া গেছে। এঘটনায় ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। এ সময় দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আটক অভিযুক্ত চার কর্মচারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

[irp]

তিনি বলেন, সকাল ৭টার দিকে বিমানবন্দরের ৮ নং হ্যাংগার গেটে পোস্ট অফিসের একটি মালামাল স্ক্যানিং করার সময় এভিয়েশন সিকিউরিটির (এভসেক) স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ একটি ব্যাগের ভেতর ইয়াবা সাদৃশ্য বস্তু শনাক্ত করেন। এরপর তিনি ঊর্ধ্বতনদের বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করা হয়।

তৌহিদ-উল আহসান বলেন, অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

[irp]

ট্যাগস :

বিমানবন্দরে ডাক বিভাগের মালামালে ইয়াবা, আটক ৪

আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১