ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

বিয়ের বাস উল্টে শিশুসহ আহত ১৫ জন

News Editor
  • আপডেট সময় : ১০:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে বিয়ের বাস উল্টে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ওই উপজেলার মথুরাপুর ইউপির বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চাটমোহরের দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মাদারী মণ্ডলের ছেলে কালাম মণ্ডল একই উপজেলার ফৈলজানা গ্রামে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাসটি বর-কনেসহ বরযাত্রীদের নিয়ে ফিরছিল। বাহাদুরপুর গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের পুকুরে উল্টে যায় বাসটি। ওই সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে বাসের ভেতর থেকে বর-কনেসহ ৩০ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে শিশুসহ ১৫ জন আহত হয়।

শেখ হাসিনার গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা সফল হয়েছে

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে তল্লাশি চালায়। কিন্তু কারো সন্ধান পাওয়া যায়নি। তবে বাস উল্টে থাকায় নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

চাটমোহরের ইউএনও মো. সৈকত ইসলাম জানান, বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বাসটি তুলতে হবে। এরইমধ্যে পরিবহন মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা লোকবল পাঠিয়ে বাসটি তোলার ব্যবস্থা করবে।

বিয়ের বাস উল্টে শিশুসহ আহত ১৫ জন

আপডেট সময় : ১০:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০