ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট-আনুশকার কোলে ফুটফুটে কন্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১১২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দের খবর জানিয়েছেন আনুশকার স্বামী ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। টুইট বার্তায় কোহলি জানান, বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেছিলেন, সন্তান প্রসবের চার মাস পর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর থেকে বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আনুশকা শর্মা। এটি ছিল ওই বছরে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান।

ট্যাগস :

বিরাট-আনুশকার কোলে ফুটফুটে কন্যা

আপডেট সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১