ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সেলফ কোয়ারেন্টাইনে

News Editor
  • আপডেট সময় : ০২:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের (কোভিড-১৯) পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে তার কোনও করোনাভাইরাসের উপসর্গ নেই। খবর এএফপির।

টেড্রোস আধানম গেব্রিয়াসাস এক টুইটার বার্তায় বলেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ কোনও এক ব্যক্তির সংস্পর্শে এসেছি তা জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি ভালো আছি এবং আমার করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই। তবে আমি আগামী কয়েক দিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকব। ডব্লিউএইচওর বিভিন্ন প্রটোকল মেনে আমি বাসা থেকে কাজ করব।’

টেড্রোস মহামারি করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টার একেবারে সামনে রয়েছেন। গত বছরের শেষের দিকে চীনে এ ভাইরারাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ৪ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

তিনি টুইটার বার্তায় জোর দিয়ে বলেন,‘আমাদের সবার স্বাস্থ্য নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ট্যাগস :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সেলফ কোয়ারেন্টাইনে

আপডেট সময় : ০২:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০