ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিষপানে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

বিষপানে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

আস্থা ডেস্কঃ

মেহেরপুর জেলা গাংনী উপজেলার রামদেব গ্রামে ঊর্মিলা খাতুন (২২) নামের এক গৃহবধূ বিষপান আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে তার শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে। রোববার (১৩ আগস্ট) দিবাগত ভোররাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। ঊর্মিলা খাতুন সৌদি প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী।

এদিকে গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামীর পরিবারের মানসিক নির্যাতন সইতে না পেরে ঊর্মিলা আত্মহত্যা করেছেন। আর গৃহবধূ মারা যাওয়ার পর পর শ্বশুর শাশুড়িসহ তার স্বামীর পরিবারের লোকজন ঘরে তালা মেরে পালিয়ে গেছেন।

উর্মিলার বাবা রেজাউল ইসলাম বলেন, দুই বছর আগে বিয়ে হয় আমার মেয়ের। স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই শ্বশুর-শাশুড়ি তার ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এই নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিষপান করেন ওই গৃহবধূ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে করমদী সন্ধানী হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথে মারা যান তিনি।

ট্যাগস :

বিষপানে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩