ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা

আস্থা ডেস্কঃ

ভারতে প্রেমিকের হাতে খুন হলো রোহিনা (২৫) নামক এক তরুণী। বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন হলেন তিনি। ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর ঘাতক প্রেমিক তাকে বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসে। ঘটনাটি ভারতের দিল্লিতে।

এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক বাইকে করে মৃতদেহটি প্রথমে নিয়ে আসে। এরপর দেখা যায়, মৃতদেহটি কাঁধে করে হেটে যাচ্ছে এক যুবক এবং তার পিছে পিছে যাচ্ছে অন্য এক নারী। পরে পুলিশ বাইকের নম্বর প্লেট দেখে তদন্ত করতেই পুরো বিষয়টি পুলিশের সামনে আসে।

প্রেমিক বিনীতের সঙ্গে ৪ বছর আগে পালিয়ে এসে উত্তর-পূর্ব দিল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। গত ১২ এপ্রিল রাতে পুলিশ খবর পায়, একটি বাড়ির বাইরে এক তরুণীর মৃতদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে দেহটিতে আঘাতের কোনো চিহ্ন না পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোহিনা সম্প্রতি বিনীতকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এতেই বিরক্ত হয়ে গত ১২ এপ্রিল শ্বাসরোধ করে প্রেমিকাকে হত্যা করে বিনীত। তারপর মৃতদেহ সরিয়ে ফেলতে নিজের বন্ধু ও বোন পারুলের সাহায্য নেয় তারা।

এই ঘটনায় বিনীতের বোন পারুলকে ২০ এপ্রিল গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সেই সমস্ত কথা স্বীকার করেছে পারুল। তবে বিনীত ও তার বন্ধু এখনও পলাতক। (সূত্র-দ্য ওয়াল)

ট্যাগস :

বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট সময় : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩