ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বেগমগঞ্জে ব্যবসায়ীর গলা কেটে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

বেগমগঞ্জে ব্যবসায়ীর গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে লাশ চেয়ারে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ১০ জুন) সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহত ব্যবসায়ীর নাম দুলাল চন্দ্র দাস (৫০)। তিনি উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় এলাকার দাসবাড়ির হরলাল চন্দ্র দাসের ছেলে। তিনি স্থানীয় ছয়ানী বাজারে ভাইয়ের সঙ্গে ক্রোকারিজ ব্যবসা করতেন এবং টঙ্গীরপাড় কালীমন্দিরসংলগ্ন চিত্ত বাবুর দীঘি লিজ নিয়ে মাছ চাষ করতেন।

শুক্রবার দিবাগত রাত ২-৩টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টঙ্গীরপাড় এলাকার চিত্ত বাবুর দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজ নেওয়া দীঘি বাড়িসংলগ্ন হওয়ায় দুলাল প্রত্যেক রাতে দীঘির পাড়ে বসে মাছ পাহারা দিতেন। প্রতিদিনের ন্যায় দুলাল শুক্রবার রাতেও দীঘি মাছ পাহারা দিতে যান। সেখানে দুর্বৃত্তরা মাথা থেকে মুখ ও গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এর পর লাশ চেয়ারে বসিয়ে রেখে চলে যায়।

রাত সোয়া ৩টার দিকে একই বাড়ির এক ব্যক্তি মাছ ধরার জন্য জাল নিতে দুলালের কাছে দীঘির পাড়ে যান। তখন তিনি দুলালের নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। একপর্যায়ে তিনি দেখতে পান দুলালের রক্তাক্ত লাশ চেয়ারে পড়ে আছে।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

বেগমগঞ্জে ব্যবসায়ীর গলা কেটে হত্যা

আপডেট সময় : ০২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩