ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্যে

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্যে

আস্থা ডেস্কঃ

যুক্তরাজ্য বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণে সহায়তা করা এবং বেলারুশিয়ান সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনের জন্য পূর্ব ইউরোপীয় দেশটিকে এই শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রুশ মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা জানিয়েছে যুক্তরাজ্য। খবর এএফপির।

লন্ডন বলেছে, বেলারুশের রপ্তানিকে লক্ষ্য করে নতুন এ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। রপ্তানিলব্ধ অর্থ বেলারুশের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রশাসনকে অর্থায়ন করছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরু করে। এর পর থেকে পশ্চিমা দেশগুলো মস্কো এবং তার প্রতিবেশী বেলারুশের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্য এখন বেলারুশ থেকে সোনা, সিমেন্ট, কাঠ এবং রাবার আমদানি নিষিদ্ধ করছে। এ ছাড়া রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে এমন পণ্য, প্রযুক্তি এবং উপকরণের পাশাপাশি ব্যাঙ্কনোট ও যন্ত্রপাতি রপ্তানি বন্ধ করছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেছেন, ‘নিষেধাজ্ঞার এই নতুন প্যাকেজটি লুকাশেঙ্কো এবং তার প্রশাসনের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে। এ আর্থিক ব্যবস্থার ওপর নির্ভর করে লুকাশেঙ্কো রাশিয়াকে সাহায্য করে যাচ্ছে, যা সক্রিয়ভাবে রাশিয়ান যুদ্ধের প্রচেষ্টাকে সহজতর করছে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে উপেক্ষা করছে।

তিনি আরও বলেছেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন যতদিন লাগবে, ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। যুক্তরাজ্য পুতিনের যুদ্ধের প্রতি সমর্থনকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

বেলারুশ ১৯৯৪ সাল থেকে আলেকজান্ডার লুকাশেঙ্কো দ্বারা শাসিত হচ্ছে। ২০২০ সালে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দমনের জন্য লুকাশেঙ্কোর সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বেশ কয়েকটি পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ছিল।

ট্যাগস :

বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্যে

আপডেট সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩