শিরোনাম:
ভক্তকে শুভেচ্ছা জানালেন সোনম কাপুর
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১০৮৪ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:বলিউড তারকা সোনম কাপুর এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘ব্লাইন্ড’ নিয়ে। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সম্প্রতি তার টুইটারে এক পোস্ট নিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছেন বাংলাদেশি ভক্ত।
যেখানে ভক্তদের শুভেচ্ছায় তারকাদের সোশ্যাল মিডিয়ার দেয়াল টইটুম্বর হয়ে থাকে, সেখানে এক ভক্তকে নিয়ে টুইট করলেন বলিউডের এই অভিনেত্রী। সেই ভক্ত আর কেউ নয়, বাংলাদেশের সাবরিনা ইলা; যিনি ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল (১০ জানুয়ারি) ছিল তরুণী সাবরিনা ইলার জন্মদিন। বাংলাদেশি সেই ভক্তের জন্মদিনে টুইট করে তাকে জন্মদিনে শুভেচ্ছা জানান সোনম কাপুর। নিজের ভেরিফায়েড টুইটার প্রোফাইল থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে সোনম লিখেন, ‘শুভ জন্মদিন সাবরিনা ইলা। দিনটি তোমার সেরা হোক।’

























