ভারতীয়দের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
- আপডেট সময় : ০৩:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
ভারতীয়দের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
আহসান হাবিব/সিলেটঃ
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতের দিকে এ ঘটনা ঘটলেও আজ শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ৪৮ বিজিবির অধিনায়ক।
বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার বাসিন্দা সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া ও মাসুম আহম্মদ
মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চংকেট ও মারকানের সুপারি বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
এ সময় খাসিয়ারা তাদেরকে চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই নিহত হন।
পরে তার সঙ্গে থাকা অপর ২ জন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। নিহতসহ ৩ জনই পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।
দৈনিক আস্থা/এমএইচ





















