ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

ভারতে ২ ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, ১২ বগি লাইনচ্যুত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১০৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ভারতের তামিলনাড়ুর ত্রিউভাল্লুর জেলায় একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর)রাতে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক প্রতিদিনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাইতে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের সাথে দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেনের (যাত্রীবাহী ট্রেনের) মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়। এছাড়া ট্রেনের পার্সেলের বগিতে আগুন ধরে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতি জানিয়েছে, কাভারাইপেট্টাই স্টেশনে প্রবেশ করার সময় যাত্রীবাহী ট্রেনটি একটি ভারী ধাক্কা খেয়েছিল। ট্রেনটি সিগন্যাল অনুযায়ী প্রধান লাইনে যাওয়ার পরিবর্তে লুপ লাইনে প্রবেশ করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়।

ভারতীয় রেলওয়ের নির্বাহী পরিচালক (তথ্য ও প্রচার) দিলীপ কুমার বলেছেন, ‘আমরা যাত্রীবাহী ১২৫৭৮ বাগমতি এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার তথ্য পেয়েছি। এরপরই উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত বগি থেকে ৯৫ শতাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মৃত্যু বা গুরুতর জখমের খবর আসেনি।

তিনি বলেন, ট্রেনের ক্রু ও গার্ডরা নিরাপদে আছেন। আমরা ট্রেনের অবশিষ্ট যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি।দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লির থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন এবং বাকি যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছাতে নির্দেশনা দিয়েছেন।

ট্যাগস :

ভারতে ২ ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, ১২ বগি লাইনচ্যুত

আপডেট সময় : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪