ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিন্ন রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রভাসকে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়ে। এবার ভালোবাসা দিবসে ভিন্নভাবে দেখা দেবেন এই অভিনেতা।

‘বাহুবলি’ সিনেমার পর মুক্তি পায় প্রভাসের ‘সাহো’। দুটোতেই অ্যাকশন চরিত্রে দেখা গেছে তাকে।বার (৬ ফেব্রুয়ারি) সিনেমাটির প্রি-টিজার প্রকাশ করা হয়েছে। ছোট এই ভিডিও ক্লিপে দেখা যায়, তুষার আবৃত রাস্তায় হাঁটছেন প্রভাস। কোনো কিছুতে সম্পূর্ণভাবে মগ্ন তিনি।

পাশাপাশি এতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। আর এতেই প্রেমিক হিসেবে ভিন্ন রূপে দেখা যাবে প্রভাসকে। সিনেমাটিতে এই অভিনেতার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তবে প্রি-টিজারে তাকে দেখা যায়নি।

এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। এতে সম্পূর্ণ রোমান্টিক রূপে দেখা যাবে প্রভাসকে। ‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। পূজা হেগড়েকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ট্যাগস :

ভিন্ন রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রভাসকে

আপডেট সময় : ০৬:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১