মঙ্গলের ছবি পাঠালো চীনা মহাকাশযান
- আপডেট সময় : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৮ বার পড়া হয়েছে
মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশের আগে প্রথমবার গ্রহের পৃষ্ঠের ছবি পাঠিয়েছে চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১। শনিবার মঙ্গলগ্রহের একটি ছবি প্রকাশ করে চীনের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল স্পেস এডমিনিস্ট্রেশন।
মঙ্গলপৃষ্ঠের প্রায় ১৪ লাখ মাইল দূর থেকে এই ছবি তুলেছে মহাকাশযানটি। শুক্রবার ১৪ লাখ মাইল দূরে থাকা অবস্থাতেই এই স্বয়ংক্রিয় এই রোবট-মহাকাশযান নিজের গতি কমাতে শুরু করেছে। ১০ ফেব্রুয়ারি এটি মঙ্গলের কক্ষপথে প্রবেশের আগে অভিকর্ষজ বলের আকর্ষণ এড়াতে আরও ধীরগতিতে সামনে আগাতে থাকবে।
পাঁচ টন ওজনের এই মহাকাশযানের সঙ্গে প্রদক্ষিণ ও অবতরণ যন্ত্র ছাড়াও স্ব-নিয়ন্ত্রিত রোভার বা পরিবহণ যান রয়েছে। যেটির মাধ্যমে অবতরণের পর মঙ্গলপৃষ্ঠে ঘুরে বেড়াবে এটি। আর সংগ্রহ করবে গ্রহের মাটি, শিলাপাথরসহ বিভিন্ন নমুনা। মঙ্গলগ্রহের সবচেয়ে সমতল জায়গা ইউটোপিয়াতে অবতরণের চেষ্টা করবে এই মহাকাশযান।























